IDRA এর আয়োজনে বিটিএমএ, বিজিএমএ, বিকেএমইএ, সাধারন বীমা কর্পোরেশন এবং বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের এর প্রতিনিধি বৃন্দের অংশগ্রহনে সভা অনুষ্ঠিত

গত জুলাই-আগষ্ট ২০২৪ মাসে দেশব্যাপী সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান, কারখানা, গুদাম এবং অন্যান্য স্থাপনা ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে । এর ফলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং উদ্যোক্তাগন বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন । এই রকম অপ্রত্যাশিত ক্ষতি মোকাবেলার জন্য প্রায় প্রতিটি ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানই যথাযথ প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে বীমা কোম্পানীগুলোর কাছ থেকে অগ্নি এবং সংশ্লিষ্ট ঝুঁকির বিপরীতে বীমা পলিসি গ্রহন করেছিল । বীমা কোম্পানীগুলো নানা ধরনের পদ্ধতিগত জটিলতা উপস্থাপন করে দাবী পরিশোধে বিলম্ব করে । অনেক ক্ষেত্রে, দাঙ্গা, হাঙ্গামা ও রাজনৈতিক অস্থিরতা (Riot and Strike Damage-R & SD) সংক্রান্ত ক্ষতির অজুহাতে দাবি সরাসরি প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়া হয়, যা বীমা শিল্পের মূলনীতির পরিপন্থী । ফলে ক্ষতিগ্রস্থ কারখানাগুলো পুনরায় উৎপাদন শুরু করতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছিল, ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হওয়ার ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে । উল্লেখ্য যে, গত ০৩ মার্চ ২০২৫ তারিখে সাধারন বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত সভায় ২০২৪ সালের ১৫ জুলাই পরবর্তী সময় বিভিন্ন শিল্প কারখানায় সংঘটিত নাশকতা/অগ্নিসংযোগসহ সকল কর্মকান্ডকে ঢালাওভাবে শুধুমাত্র Popupar Rising হিসেবে আখ্যায়িত করে বীমা না পরিশোধের পক্ষে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
popular rising-circular (1)
উল্লিখিত সিদ্ধান্ত পুনঃবিবেচনার নিমিত্ত BTMA এর ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের দীর্ঘ প্রচেষ্টার ফলে এবং কয়েকটি ধারাবাহিক সভার প্রেক্ষিতে সর্বশেষ পর্যায়ে Insurance Development & Regulatory Authority (IDRA) এর আয়োজনে বিটিএমএ, বিজিএমএ, বিকেএমইএ, সাধারন বীমা কর্পোরেশন এবং বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের এর প্রতিনিধি বৃন্দের অংশগ্রহনে IDRA এর প্রধান কার্যালয়ে Popular Rising কে কারন উল্লেখপূর্বক বীমা/পুনঃবীমা দাবী নাকচ সিদ্ধান্তের বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল বিটিএমএ’র প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন। বিটিএমএ’র অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতে বীমা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক Popular Rising সংক্রান্ত নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
(ক) সাধারন বীমা কর্পোরেশন ০৩/০৩/২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিবে।
(খ) সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠান সকল বীমাদাবী “Popular Rising” হিসেবে বিবেচনা না করে প্রতিটি বীমাদাবীর বিপরীতে বীমা আইন ও বিধি মোতাবেক সার্ভেয়ার নিয়োগ দিবে এবং সার্ভে রিপোর্ট এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহন করবে ।
উক্ত সিদ্ধান্তের ফলে BTMA, BGMEA, BKMEA এর সদস্যগন এবং দেশের অন্যান্য সকল ক্ষতিগ্রস্থ শিল্প প্রতিষ্ঠান সমূহের ২০২৪’এর জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানের সময়ে ক্ষতিগ্রস্থ শিল্প প্রতিষ্ঠানের বীমাদাবী দ্রুত নিষ্পত্তি ও ক্ষতিপূরন প্রাপ্তিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে মর্মে BTMA আশাবাদী ।

error: Content is protected !!