টেক্সটাইল সংক্রান্ত মেলা “ The International Textile & Garments Machinery Exhibition (DTG)- এর আয়োজনে মহামান্য হাইকোর্টের Order of Injunction জারী প্রসঙ্গে।

বস্ত্রখাতে ব্যবহৃত বিভিন্ন দেশের সর্বাধুনিক মেশিনারী, প্রযুক্তি, টেক্সটাইল খাতে বিভিন্ন উপকরণ, সরঞ্জামাদি ও যন্ত্রাংশের সঙ্গে আমাদের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের শিল্পোদ্যোক্তাদের পরিচিতি এবং সর্বোৎকৃষ্ট প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার বৃহত্তর উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বিটিএমএ’র উদ্যোগে ২০০৪ সাল থেকে Yorkers Trade & Marketing Services Com. Ltd., Hongkong  এর সাথে যৌথ উদ্যোগে DTG  ঢাকায় আয়োজন করা হচ্ছে  ।

মেলা  আয়োজনে সম্প্রতি বিটিএমএ এবং Yorkers Trade & Marketing Services Com. Ltd., Hongkong এর মধ্যে চুক্তি বিষয়ে জটিলতার উদ্ভূত পরিস্থিতির  প্রেক্ষাপটে বিটিএমএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট কর্র্তৃক গত ২৭-১০-২০২৫ তারিখে  DTG আয়োজন সংক্রান্ত বিষয়ে ছয় মাসের জন্য  Order of  Injunction জারী করা হয়েছে ।

সংশ্লিষ্ট সকলের  সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রচার করা হলো ।

error: Content is protected !!